কালিয়াকৈরে পালিয়ে বেড়াচ্ছে গ্রামবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক গ্রামে অভিযানের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় গত বৃহস্পতিবার একটি মামলা হয়েছে। এতে ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আড়াই শতাধিক লোককে আসামি করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে এখন ওই গ্রামের বাসিন্দারা পালিয়ে বেড়াচ্ছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, হরতাল-অবরোধে পেট্রলবোমা হামলা মামলার আসামি আন্দারমানিক গ্রামের আবদুল বারেককে গ্রেপ্তার করতে গত বুধবার রাতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় বারেকের লোকজন পুলিশের ওপর হামলা চালান। খবর পেয়ে কালিয়াকৈর থানা ও মৌচাক ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এসআই মোহমঞ্চদ আলী জিন্নাহ বাদী হয়ে বৃহস্পতিবার মামলাটি করেন। এর পর থেকে পুলিশ গ্রামটিতে অভিযান চালাচ্ছে। এ অবস্থায় গ্রেপ্তার এড়াতে গ্রামবাসী ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
থানার ওসি ওমর ফারুক জানান, ঘটনার সঙ্গে যাঁরা জড়িত শুধু তাঁদেরই গ্রেপ্তার করা হবে। অযথা কাউকে যাতে হয়রানির শিকার হতে না হয়, সে নির্দেশ দেওয়া আছে।