কালিয়াকৈরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের গাছবাড়ী গ্রামে পুকুরে ডুবে ইমন ও ইসরাফিল নামের যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তাদের বয়স দুই বছর।জানা গেছে, গ্রামের মমিন উদ্দিনের ছেলে ইমন ও ইসরাফিল সকালে বাড়ির উঠানে খেলা করছিল। একসময় তারা খেলতে খেলতে বাড়ির বাইরে চলে গিয়ে পার্শ্ববর্তী একটি পুকুরের পানিতে ডুবে যায়। প্রতিবেশীরা খোঁজাখুঁজির পর পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে। পরে তাদের উপজেলার চা-বাগান স্বাস্থ্য উপকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।