কালিয়াকৈরে পুলিশের কন্ট্রোল রুমের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয়েছে। পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান এর উদ্বোধন করেন।
পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধনকালে অতিরিক্ত ডিআইজি মাহাবুবুর রহমান, আবদুল মালেক, আবুল কালাম আজাদ, গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ, গাজীপুর ট্রাফিক বিভাগের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. সাখাওয়াত প্রমুখ উপস্থিত ছিলেন।