কালিয়াকৈরে পুলিশের মামলা, ছাত্রলীগের এক কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঝুট ব্যবসা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গতকাল শুক্রবার পুলিশ মামলা করেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় ইকুটেক্স লিমিটেড নামের একটি কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে গত বৃহস্পতিবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় কালিয়াকৈর থানার এসআই মো. হাসান গতকাল কেন্দ্রীয় ছাত্রলীগের উপবৃত্তিবিষয়ক সম্পাদক রেজাউল করিমসহ ২২ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার হরিণহাটি এলাকা থেকে স্বপন আহমেদ (২৭) নামের ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশ। গতকাল তাঁকে পুলিশের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।