কালিয়াকৈরে পোশাক কারখানা পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গতকাল সোমবার তৈরি পোশাকের দুটি কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক।

ব্রিটিশ হাইকমিশনার সকাল ১০টার দিকে কালিয়াকৈরে পৌঁছান। এরপর তিনি উপজেলার পূর্ব চান্দরা এলাকার ডালাস ফ্যাশন লিমিটেড কারখানা পরিদর্শন করেন। পরে দুপুরে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ইকুটেক্স লিমিটেড কারখানা পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি কারখানা দুটির শ্রমিকদের বিষয়ে খোঁজখবর নেন। এ ছাড়া ইকুটেক্স কারখানার শ্রমিকদের সন্তানদের জন্য করা শিশু পরিচর্যা কেন্দ্রে কেক কাটেন তিনি। পরিদর্শনকালে ব্রিটিশ হাইকমিশনার বলেন, বাংলাদেশে পোশাক খাতে বিনিয়োগ করার জন্য ভালো পরিবেশ রয়েছে। ব্রিটিশ সরকারকে এ দেশে বিনিয়োগ করার জন্য ও অর্থ বরাদ্দ দেওয়ার জন্য বলা হবে।