কালিয়াকৈরে পোশাক কারখানা খোলার দাবিতে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজরহাটি এলাকার পোশাক তৈরির কারখানা দুটি খুলে দেওয়ার দাবিতে গতকাল মঙ্গলবার সকালে শ্রমিকেরা বিক্ষোভ ও সমাবেশ করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হিজরহাটি এলাকার বিডি হ্যাচং সোয়েটার এবং বিডি হ্যাচং গার্মেন্টস নামের দুটি কারখানার প্রায় চার হাজার শ্রমিক গতকাল সকালে কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। এতে তাঁরা ক্ষুব্ধ হন। কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে ও কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকেরা পরে সেখানে বিক্ষোভ ও সমাবেশ করেন। একপর্যায়ে নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধ করতে গেলে পুলিশ ও এলাকাবাসী শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে আনে।শ্রমিকেরা দীর্ঘ দিন ধরে তাঁদের বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। এর জেরে গত রোববার শ্রমিকেরা কারখানায় ভাঙচুর চালান। পরদিন কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।