কালিয়াকৈরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় গতকাল রোববার সন্ধ্যায় একটি পোশাক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার সফিপুর বাজারের পশ্চিম পাশের মাহমুদ ডেনিমস লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানায় গতকাল সন্ধ্যা ছয়টার দিকে কারখানার কেমিক্যালের গোডাউনের একটি ড্রাম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে কেমিক্যালের পুরো গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ইপিজেড দমকল বাহিনীর কর্মী ও কারখানার শ্রমিকদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।