কালিয়াকৈরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় গত বৃহস্পতিবার রাতে একটি পোশাক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে কারখানার মেশিন ও সুতাসহ বিভিন্ন মূল্যবান সম্পদ পুড়ে গেছে।কারখানা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে উপজেলার মৌচাক এলাকার পূর্বাণী ফেব্রিকসের তৃতীয় তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আশপাশে রাখা সুতা ও গেঞ্জিতে আগুন ছড়িয়ে পড়ে। পরে কারখানার নিজস্ব আগুন নেভানোর যন্ত্র ও কালিয়াকৈর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল সামাদ বলেন, আগুনে কারখানার প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।তবে কারখানার নির্বাহী পরিচালক বখতিয়ার আহাম্মেদ খান দাবি করেন, অগ্নিকাণ্ডে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।