পোশাক কারখানার আগুন কিছুটা নিয়ন্ত্রণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পোশাক কারখানার আগুন ১২ ঘণ্টা পর আজ শনিবার বেলা সোয়া একটার দিকে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। সেখানে এখনো কাজ করছে ফায়ার সার্ভিস।

গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে ট্রপিক্যাল নীটেক্স লিমিটেড নামে ওই কারখানাটিতে আগুন লাগে। এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

কালিয়াকৈর ফায়ার স্টেশন কর্মকর্তা অপূর্ব বলের ভাষ্য, বেলা সোয়া একটার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আটতলা ভবনের ওই কারখানার বেশ কয়েকটি তলায় আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে।

ফায়ার স্টেশনের কর্মকর্তা অপূর্ব বল আরও বলেন, আগুনে কারখানাটির অনেক কাপড়, সুতা ও মেশিনপত্র পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুন লাগতে পারে।