কালিয়াকৈরে পোশাক কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকায় গতকাল শুক্রবার সকালে একটি পোশাক কারখানায় আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে কমপক্ষে পাঁচজন শ্রমিক আহত হন। আহত ব্যক্তিদের সফিপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।কারখানা ও দমকল বাহিনী সূত্রে জানা গেছে, পূর্ব চান্দরা এলাকার ডালাস ফ্যাশন লিমিটেড নামের পোশাক কারখানার সুতা ও কাপড়ের গুদামে সকাল সাড়ে ১০টার দিকে আগুন ধরে। কালিয়াকৈর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুস সমাদ জানান, প্রামিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। কারখনার মহাব্যবস্থাপক তোফায়েল আহাম্মেদ জানান, অগ্নিকাণ্ডে কারখানার বিপুল পরিমাণ সুতা ও কাপড় পুড়ে গেছে। চার কোটি ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।