কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকায় গতকাল মঙ্গলবার সকালে একটি পোশাক তৈরির কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন শ্রমিকেরা। এ সময় শ্রমিকেরা ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল না করা হলে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।কারখানার শ্রমিক ও কর্মকর্তারা জানান, উপজেলার পূর্ব চান্দরা এলাকার ফেয়ার ট্রেড লিমিটেড কারখানার ওয়াশিং ইউনিটের শ্রমিক শহীদুল ইসলাম, আবদুল্লাহ ও আজিজুল ইসলামকে কাজে ফাঁকি দেওয়ার অভিযোগে পরিচালক (প্রশাসন) আবদুল আজিজ গত রোববার সন্ধ্যায় ছাঁটাই করেন। পরদিন সোমবার কারখানা বন্ধ ছিল। গতকাল মঙ্গলবার সকালে শ্রমিক ছাঁটাইয়ের ঘটনা জানতে পেরে বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করেন।