কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ভাঙচুর, কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা রেলক্রসিং এলাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে কারখানার ভেতর বিক্ষোভ, ভাঙচুর ও কর্মবিরতি পালন করেছেন।কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার কেসেন্ডা সোয়েটার লিমিটেড নামের একটি কারখানায় গত এপ্রিল মাসের বকেয়া বেতন গত ১২ তারিখে দেওয়ার কথা ছিল। কারখানা কর্তৃপক্ষ ওই তারিখে বেতন না দিয়ে টালবাহনা শুরু করে। পরে কারখনার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবি নিয়ে কর্তৃপক্ষের কাছে গেলে কর্তৃপক্ষ আজ (গতকাল মঙ্গলবার) বেতন দেওয়া হবে বলে শ্রমিকদের জানিয়ে দেয়। গতকাল বেলা তিনটা পর্যন্ত শ্রমিকদের বেতন না দেওয়ায় কারখানার চার শতাধিক শ্রমিক উত্তেজিত হয়ে পড়েন। তাঁরা কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করে কারখানার ভেতর বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে শ্রমিকেরা কারখানার মহাব্যবস্থাপকের কার্যালয়সহ কারখানার জানালা ভাঙচুর করেন। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ও আমর্ড পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করে।কারখানার মাহব্যবস্থাপক মুকুল হোসেন শ্রমিকদের বকেয়া বেতনের কথা স্বীকার করেছেন।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, আগামী বৃহস্পতিবার শ্রমিকদের বকেয়া বেতন দেওয়ার ঘোষণা দিলে শ্রমিকেরা শান্ত হয়ে বাড়ি ফিরে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।