গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় আগামী বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে অষ্টম জাতীয় স্কাউট জাম্বুরি। এ উপলক্ষে মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণকেন্দ্রের মিলনায়তনে গত শনিবার সকালে প্রস্তুতিমূলক সভা হয়।সভায় বক্তব্য দেন স্কাউটের প্রধান জাতীয় কমিশনার এবং বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব আবুল কালাম আজাদ, ডেপুটি জাম্বুরি চিফ (আবাসন) এ কে এম ইশতিয়াক হুসাইন, জাতীয় কমিশনার (প্রশিক্ষণ) রফিকুল ইসলাম খান, অধ্যাপক মো. সায়েদুর রহমান, মেজবাহ উদ্দিন ভূইয়া, ফেরদৌস আহাম্মেদ, সৈয়দ আফম আতাউর রহমান প্রমুখ।স্কাউট সূত্রে জানা গেছে, অষ্টম জাতীয় স্কাউট জাম্বুরি বৃহস্পতিবার শুরু হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই জাম্বুরির উদ্বোধন করবেন। জাম্বুরি শেষ হবে ২২ জানুয়ারি। এতে সার্কভুক্ত দেশের স্কাউটরা অংশ নেবে। দেশের ১৫ হাজার ও বিদেশের দুই শতাধিক স্কাউট ছাড়াও দুই হাজার স্কাউট লিডার অংশ নেবেন।