কালিয়াকৈরে ফের ভূগর্ভস্থ গ্যাসলাইন ফেটে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গতকাল বুধবার তিতাসের ভূগর্ভস্থ গ্যাসলাইন ফেটে আগুন ধরে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।এলাকাবাসী জানান, ওই এলাকার সাউথ-ওয়েস্ট কম্পোজিট লিমিটেড নামের একটি কারখানার সামনে সকাল সাতটার দিকে তিতাসের ভূগর্ভস্থ গ্যাসলাইন ফেটে আগুন ধরে যায়। ধীরে ধীরে আগুনের তীব্রতা বাড়তেই থাকে। খবর পেয়ে কালিয়াকৈর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।চন্দ্রা এলাকার ব্যবসায়ী ইউছুব আহাম্মেদ জানান, হঠাৎ করে ওই স্থানে শব্দ হয়। এরপর আগুন জ্বলে ওঠে। আগুন নিয়ন্ত্রণে আনলেও গ্যাস বের হওয়া অব্যাহত রয়েছে।কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল ছামাদ জানান, গ্যাসের পাইপ ফেটে আগুন ধরে গেলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।তিতাসের গাজীপুর শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শনে একটি দল পাঠানো হয়েছে।