কালিয়াকৈরে বজ্রপাত কেড়ে নিল মা-মেয়ের প্রাণ, বাবা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বলিয়াদি সানাইদাপাড়া এলাকায় গতকাল শনিবার সন্ধ্যায় বজ্রপাতে মা ও মেয়ে নিহত হয়েছে। একই সময় আহত হয়েছেন বাবা।নিহত ব্যক্তিরা হলো বিলয়াদি সাইদাপাড়া এলাকার হনুমিয়ার স্ত্রী নিলুফা বেগম (৩৫), মেয়ে রেশমী আক্তার (৭)। এতে আহত হন হানুমিয়া (৪০)।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার ওই এলাকার হানুমিয়ার ঘরের পাশে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বজ্রপাত হয়। এ সময় ঘরের বারান্দায় দাঁড়িয়ে থাকা ওই পরিবারের তিনজনই ঝলসে যায়। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে কালিয়াকৈর শুভেচ্ছা ক্লিনিকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মা নিলুফা ও মেয়ে রেশমী আক্তারকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত বাবা হানুমিয়াকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। একই সঙ্গে মা-মেয়ের মৃত্যু হওয়ায় এলাকায় শোকে ছায়া নেমে এসেছে। এক নজর তাদের দেখার জন্য নিহতদের বাড়িতে ভিড় করছেন লোকজন। স্থানীয় বাসিন্দা সুলতান মিয়া জানান, নিহতদের লাশ বাড়িতে আনা হয়েছে এবং দাফনের ব্যবস্থা করা হচ্ছে।