কালিয়াকৈরে বজ্রপাতে ২ যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চানপুর এলাকায় গতকাল শনিবার বিকেলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবক নিহত হয়েছেন। তাঁরা হলেন উপজেলার জালুয়াভিটি গ্রামের জালাল উদ্দিনের ছেলে খোরশেদ আলম (২৫) ও পূর্ব চানপুর গ্রামের সাহাজ উদ্দিনের ছেলে শাহজাহান (২৩)।প্রত্যক্ষদর্শী ও উপজেলার পূর্ব চানপুর এলাকার একটি বিলে দুই বন্ধু মিলে গতকাল বেলা তিনটার দিকে বড়শি দিয়ে মাছ ধরতে যান। এদিন দুপুর থেকেই বৃষ্টি হচ্ছিল। এর একপর্যায়ে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় খোরশেদ ও শাহজাহানের ওপর বজ্রপাত হলে তাঁদের দেহ ঝলসে যায়। পরে আশপাশের লোকজন তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথিমধ্যে দুজনেরই মৃত্যু হয়। পরিবারের সদস্যরা খবর পেয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।