কালিয়াকৈরে বন বিভাগের জমি অবৈধ দখলমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক পূর্বপাড়া গ্রামে বন বিভাগের ১২ একর ২২ শতাংশ জমি থেকে ভূমিদস্যুদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গত শুক্রবার পুলিশের সহায়তায় বন বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে ভূমি দখলমুক্ত করেন।বন কর্মকর্তা ও বন প্রহরীদের ওপর ভূমিদস্যুদের হামলার দুই দিন পর ওই জমি থেকে বন কর্মকর্তারা সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন।বন বিভাগের চন্দ্রা রেঞ্জ সূত্র জানায়, অবৈধ স্থাপনার মধ্যে ভূমিদস্যুদের টানানো একটি সাইনবোর্ড, দোচালা একটি টিনশেডের ঘর, ২৫টি সীমানাখুঁটি, দেয়ালের সব ইট, চার-পাঁচ বস্তা সিমেন্টসহ বাঁশের খুঁটি ও বেড়া দেওয়া তার জব্দ করে চন্দ্রা বিট কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা সফিউদ্দিন আহম্মদ জানান, বন বিভাগের জমিতে অবৈধভাবে থাকা সব দখলদারদের পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।উল্লেখ্য, গত বুধবার বন বিভাগের ১২ একর ২২ শতাংশ জমি দখলমুক্ত করার সময় বন প্রহরীদের ওপর ভূমিদস্যুরা হামলা চালায়। এতে বন কর্মকর্তাসহ পাঁচজন গুরুতর আহত হন। এ ব্যাপারে মৌচাক বিট কর্মকর্তা শরিফুল ইসলাম আটজনের নাম উল্লেখ করে ২০-২৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।