কালিয়াকৈরে বাস চাপায় পুলিশ কনস্টেবল নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বৃহস্পতিবার রাতে বাসচাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।নিহত পুলিশ কনস্টেবলের নাম আসলাম উদ্দিন (৫০)। তিনি কালিয়াকৈর উপজেলার গাবতলী গ্রামের বাসিন্দা। টাঙ্গাইলের মধুপুর থানায় কর্মরত ছিলেন।পুলিশ জানায়, আসলাম গ্রামের বাড়ি থেকে বৃহস্পতিবার রাত আটটার দিকে মধুপুর থানার উদ্দেশে রওনা দেন। তিনি কালিয়াকৈরের খাড়াজোড়া এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে তাঁকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে রাত নয়টার দিকে তাঁর মৃত্যু হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।