কালিয়াকৈরে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। আজ মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, ঢাকা থেকে যাত্রীবাহী বাসটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লেগুনার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে লেগুনার চালক ও দুই নারী নিহত হন। হাসপাতালে আরও দুজন মারা যান।
দুর্ঘটনায় আহত হন ছয়জন। তাঁদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম রেজার ভাষ্য, দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটি পালিয়ে গেছে। লেগুনাটি পুলিশের হেফাজতে রয়েছে।