কালিয়াকৈরে বাসের ধাক্কায় তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় গতকাল রোববার বিকেলে বাসের ধাক্কায় এক তরুণ নিহত হয়েছেন।

নিহত তরুণ হলেন ময়মনসিংহের মুক্তাগাছা থানার চকনারায়ণপুর এলাকার হোসেন আলীর ছেলে ফজলুল হক (৩০)। তিনি কালিয়াকৈর উপজেলার হরিণহাটির একটি বাড়িতে ভাড়া থেকে এলাকায় হকারের কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চন্দ্রা ত্রিমোড় এলাকায় গতকাল বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন ফজলুল হক। এ সময় দ্রতগতিতে আসা একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।