কালিয়াকৈরে বিএনপির ঢিলেঢালা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গতকাল বৃহস্পতিবার বিএনপির ডাকা অর্ধদিবস হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। সড়ক-মহাসড়কে যানবাহন চললেও কালিয়াকৈর বাজার এলাকায় বেশির ভাগ দোকানপাট বন্ধ ছিল। ২৩ মার্চ অনুষ্ঠিত কালিয়াকৈর উপজেলা পরিষদের নির্বাচনের ফলাফলে কারচুপির অভিযোগ এনে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন গতকাল ওই হরতাল পালন করে।
হরতাল চলাকালে সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর খানের নেতৃত্বে কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক সড়ক ও কালিয়াকৈর বাজার এলাকায় একটি মিছিল বের করা হয়। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।