কালিয়াকৈরে বিএনপির নেতা-কর্মীদের নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে গাড়ি ভাঙচুর ও সরকারি কর্মকর্তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে বিএনপির পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে কালিয়াকৈর থানায় মামলা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার হরতালে সড়কের বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুর এবং বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে সরকারি কর্মকর্তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির পাঁচ নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।মামলার আসামিরা হলেন: কালিয়াকৈর পৌর ছাত্রদলের সহসভাপতি শাহরিয়ার (৩৫), মোশারফ হোসেন (৩০), মৌচাক ইউনিয়ন ছাত্রদলের সদস্য ওয়াসীম (২৬), আইয়ুব আলী (৩০) ওমর আলীসহ (৩৭) অজ্ঞাতনামা ২০-২৫ জন। মামলার বাদী হলেন মৌচাক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নাইয়েবুল ইসলাম। এদিকে মামলার ভয়ে নেতা-কর্মীরা এখন বাড়িছাড়া।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।