কালিয়াকৈরে বিএনপির মিছিলে পুলিশের গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর বাজার এলাকায় গতকাল মঙ্গলবার বিএনপির নেতা-কর্মীদের লক্ষ্য করে গুলি করেছে পুলিশ। এতে অন্তত পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। ওই সময় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পৌর মেয়র মজিবুর রহমানের নেতৃত্বে গতকাল বিকেলে কালিয়াকৈর বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি চলছিল। এ সময় পুলিশ তাঁদের মিছিলে বাধা দেয়। নেতা-কর্মীরা শান্তিপূর্ণ মিছিল করার কথা জানালেও পুলিশ তাঁদের মিছিলের অনুমতি দেয়নি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে পুলিশ তাঁদের ধাওয়া দেয় এবং গুলি ছোড়ে।