কালিয়াকৈরে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় গতকাল বুধবার জোবেদা রহমান নিট কম্পোজিট নামে একটি পোশাক তৈরির কারাখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। এ সময় বকেয়া বেতনের দাবিতে তাঁরা কারখানার সামনে বিক্ষোভ করেন। গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, খবর পেয়ে শিল্প পুলিশ ওই কারখানায় গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করে। গাজীপুর প্রতিনিধি|