কালিয়াকৈরে বিদ্যুতের দাবিতে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদুত্যের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদে গত শুক্রবার সভা হয়েছে। সফিপুর নাগরিক কমিটির উদ্যোগে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মৌচাক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সফিপুর নাগরিক কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল ওহাব, সাধারণ সম্পাদক তাইজুদ্দিন, ইউপি সদস্য লাবিব উদ্দিন প্রমুখ।