কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্ট ও ট্রাকচাপায় দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গতকাল শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি এবং সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র মারা গেছে।এলাকাবাসী জানান, গতকাল মোনতাজ আলী (৪২) নামের এক ব্যক্তি উপজেলার চাঁপাইর এলাকার হারুন শেখের বাড়ির একটি টিউবওয়েল মেরামত করতে যান। এ সময় মাথার ওপরে থাকা বৈদ্যুতিক তার তাঁর গায়ে লাগলে তিনি ছিটকে পড়েন। পরে বাড়ির লোকজন মোনতাজকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এদিকে, উপজেলার টান সূত্রাপুরে গতকাল বিকেলে ট্রাকচাপায় আবদুর রহিম নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। রহিম উপজেলার টান সূত্রাপুর এলাকার আয়নাল হকের বাড়ির ভাড়াটে শফিকুল হকের ছেলে। রহিম সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। সে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হয়।