কালিয়াকৈরে বৃদ্ধের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া দক্ষিণপাড়া থেকে গতকাল সোমবার এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি হলেন ইউনিয়নের খলসাজানি গ্রামের জমির উদ্দিন (৭০)।পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, জমির উদ্দিন রোববার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। গতকাল সকালে এলাকাবাসী দক্ষিণপাড়া এলাকায় সড়কের পাশে এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।