কালিয়াকৈরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় ৪ নিরাপত্তাকর্মী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা বাজারের ব্যবসায়ী নমিতা জুয়েলার্সের মালিক কৃষ্ণচন্দ্র সরকারকে কুপিয়ে হত্যার ঘটনায় গতকাল বুধবার সকালে পুলিশ ওই বাজারের চার নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।তাঁরা হলেন ইন্তাজ আলী, আবুল হোসেন, মজিবুর রহমান ও আবদুল হাকিম। তাঁরা বর্তমানে কালিয়াকৈর থানা হেফাজতে রয়েছেন। গত সোমবার রাতে কৃষ্ণচন্দ্র সরকারকে হত্যা করে দুর্বৃত্তরা তাঁর দোকানের স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।