কালিয়াকৈরে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাব গ্রামে দেলোয়ার হোসেন (৩২) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত নয়টার দিকে ব্যবসায়ী দেলোয়ার হোসেন বাড়িতে ফিরে খাওয়া-দাওয়া সেরে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর সাত-আটজন অস্ত্রধারী দুর্বৃত্ত ঘরের বারান্দায় তাঁর মা নূরজাহানকে গলা টিপে ধরেন। তিনি চিৎকার করলে পাশের রুম থেকে দেলোয়ার বেরিয়ে আসেন। এ সময় দুর্বৃত্তরা তাঁর বাঁ হাতের বগলের পাশে ছুরি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। বাড়ির লোকজনের চিৎকারে পাশের বাড়ি থেকে লোকজন বেরিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) সাইফুল ইসলাম বলেন, পূর্বশত্রুতা অথবা জমিজমাসংক্রান্ত কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তিনি বলেন, এ ঘটনায় গতকাল সোমবার বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। কেউ মামলাও করেনি।