কালিয়াকৈরে ব্যাগের ভেতর তরুণীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় একটি ব্যাগের ভেতর থেকে গতকাল মঙ্গলবার অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, গোয়ালবাথানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেরুন রঙের একটি ব্যাগ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। কৌতূহল হলে সেটির কিছু অংশ খুলে লাশ দেখতে পায়। পরে কালিয়াকৈর থানার পুলিশকে খবর দেওয়া হয়। রাত পৌনে আটটার দিকে পুলিশ ওই ব্যাগ খুলে আনুমানিক ২২ বছর বয়সী এক তরুণীর লাশ উদ্ধার করে। নিহত তরুণীর পরনে ছিল লাল সুতি সালোয়ার ও লাল প্রিন্টের কামিজ। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।