কালিয়াকৈরে ভেজাল পণ্য জব্দ, কারখানা সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকায় গতকাল রোববার বিকেলে নকল জুস, শক্তিবর্ধক ওষুধ ও পানীয়সহ বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত কারখানাটি সিলগালা করে দেন। এ সময় বিভিন্ন পণ্যের প্রায় দুই হাজার লেবেল, সাড়ে পাঁচ বোতল ফ্রুটো জুস, এক হাজার শক্তিবর্ধক পানীয়সহ ভেজাল পণ্য জব্দ করা হয়। অভিযানের বিষয় টের পেয়ে কারখানার মালিক চান মিয়া পালিয়ে যান। ইউএনও মো. হাবিবুর রহমান বলেন, এসব ভেজাল পণ্য তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।