কালিয়াকৈরে মন্দিরে প্রতিমায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় গত সোমবার একটি মন্দিরের প্রতিমায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, চাপাইর এলাকায় অর্জুন চন্দ্র পালের বাড়ির সামনে অর্ধশত বছরের পুরোনো মন্দিরটির প্রতিমায় সোমবার মধ্যরাতে কে বা কারা আগুন দেয়। এতে প্রতিমার গায়ের কাপড় পুড়ে যায়। গতকাল সকালে ঘটনাটি ধরা পড়ে। পরে কালিয়াকৈর থানার পুলিশকে খবর দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুর রহমান ও পুলিশের সদস্যরা মন্দিরটি পরিদর্শন করেছেন।মন্দিরের তত্ত্বাবধানে থাকা অর্জুন চন্দ্র বলেন, এর আগেও এলাকার কিছু উচ্ছৃঙ্খল লোক প্রতিমার গলায় জুতার মালা ঝুলিয়ে দেয়। এবার তারা কাপড় পুড়িয়ে দিল।ইউএনও মো. হাবিবুর রহমান বলেন, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।