কালিয়াকৈরে মাদকবিরোধী শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলের উদ্যোগে গতকাল শুক্রবার উত্তর দিঘির পাড় এলাকায় মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।সভায় সভাপতিত্ব করেন দেওয়ান আকবর হোসেন মাস্টার। অন্যদের মধ্যে বক্তব্য দেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, পৌর কাউন্সিলর সামছুল আলম সরকার, আহাদ আলী, সারোয়ার হোসেন প্রমুখ। সভা শেষে পৌরসভার ওই ওয়ার্ডের বাসিন্দারা এলাকাকে মাদকমুক্ত রাখার অঙ্গীকার করেন।