কালিয়াকৈরে মানববন্ধন ও বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে হরতাল-সমর্থকদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে নিহত মনির হোসেনের হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল বুধবার কালিয়াকৈর বাজারে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে। এ সময় তারা হত্যার সঙ্গে জিড়ত ব্যক্তিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানায়।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর সদর বাজার এলাকায় ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে শিক্ষার্থী, এলাকাবাসী, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা-কর্মীরা অংশ নেন।