কালিয়াকৈরে যাত্রীবাহী বাস থেকে ১১ ডাকাত গ্রেপ্তার
গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ১১ ডাকাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে গতকাল রোববার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে রাজশাহী যাওয়ার কথা বলে গতকাল দুপুরে ওই বাসে যাত্রী সেজে ওঠে ওই ১১ জন।জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বেলা তিনটার দিকে চন্দ্রা ত্রিমোড় এলাকায় বাসটি থামায়। পরে তল্লাশি চালিয়ে ডাকাতদলের ওই সদস্যদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে সাতটি ধারালো ছুরি ও কাঁচি উদ্ধার করা হয়েছে। পরে তাদের কালিয়াকৈর থানায় সোপর্দ করা হয়।জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হাসান ঘটনা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদে ওই ডাকাতেরা জানিয়েছে, টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় বাসটি পৌঁছালে ডাকাতির পরিকল্পনা ছিল তাদের।