কালিয়াকৈরে লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শেওড়াতলী এলাকা থেকে গতকাল রোববার মো. লিপন (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার বালিয়াদি পূর্বপাড়া এলাকার মেহের আলীর ছেলে।এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে কালিয়াকৈর-ধামরাই সড়কের শেওড়াতলী এলাকার একটি কালভার্টের নিচে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে এলে লিপনের বাবা লাশটি শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। লিপনের চোখ ও মুখে আঘাতের চিহ্ন ছিল।লিপনের বাবার ভাষ্যমতে, তাঁর ছেলে মাদকাসক্ত হয়ে পড়ায় দু-তিন মাস আগে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে এটি হত্যাকাণ্ড কি না।