কালিয়াকৈরে লাশ নিয়ে মিছিল বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দরবারিয়া গ্রামে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে জহিরুল ইসলাম (২৩) নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেলে গ্রামবাসী লাশ নিয়ে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন।নিহত ব্যক্তির পরিবার জানায়, ঘটনার দুই দিন পার হয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।