কালিয়াকৈরে শিক্ষকের বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় গতকাল রাত পৌনে আটটায় এক শিক্ষকের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সফিপুর বাজারের দক্ষিণ পাশে একটি ফ্ল্যাট বাসায় গতকাল সোমবার রাত পৌনে আটটায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা ওই ফ্ল্যাট বাসার তৃতীয় তলার দক্ষিণ পাশের ইউনিটে স্কুলশিক্ষক গোবিন্দ চন্দ্র অধিকারীর বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসায় কেউ ছিল না। পরে ডাকাত সদস্যরা ঘরের আলমারি ভেঙে নগদ ৩৫ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। গোবিন্দ চন্দ্র নির্বাচনের ডিউটি শেষ করে বাসায় ফিরে দেখেন, ঘরে লুটপাট হয়েছে। মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবদুস সালাম বাড়িতে লুটপাটের সত্যতা নিশ্চিত করে বলেন, এটাকে ডাকাতি বলা যাবে না, চুরির ঘটনা ঘটেছে।