কালিয়াকৈরে শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গতকাল সোমবার সকালে এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ওই ঘটনায় ধর্ষণের শিকার ওই শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। শিশুটির পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ভাতারিয়া এলাকার আফজাল হোসেনের ভাড়াটে মোন্নাফ হোসেন (১৮) একই বাড়ির ভাড়াটের মেয়ে স্কুলছাত্রীকে (১০) ঘরে ডেকে নেয়। পরে মোন্নাফ হোসেন তার বন্ধু তারেক ও মামুনের সহযোগিতায় শিশুটিকে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে মোন্নাফ ও তার সহযোগীরা পালিয়ে যায়। বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলার হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় তিনজনকে আসামি করে গতকাল বিকেলে একটি মামলা করেছেন। শিশুটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। মোন্নাফ হোসেন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সোনারা কারবালা গ্রামের জোয়াদ আলীর ছেলে। তার সহযোগী তারেক ও মামুন কালিয়াকৈর উপজেলার ভাতারিয়া গ্রামের বলে জানা গেছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।