কালিয়াকৈরে শ্রমিক লীগের দুই গ্রুপে সংঘর্ষে আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গতকাল সোমবার একটি কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে শ্রমিক লীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রুপের কমপক্ষে ছয়জন গুরুতর আহত হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার নায়াগ্রা টেক্সটাইল লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানায় উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান ও পৌর আওয়ামী লীগের সদস্য মো. হাসেম ঝুট ব্যবসা করেন। ব্যবসার লভ্যাংশের কিছু টাকা অন্য নেতাদের মধ্যে ভাগবাটোয়ারা করার কথা ছিল। তা না করায় গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝুট ব্যবসায়ী আতিক, হাসেমসহ কয়েকজন চন্দ্রা এলাকায় শ্রমিক লীগের নেতা শহীদুল ইসলাম, পাভেল, আলমগীর, তসলিম ও শহীদুলের নেতৃত্বে ১০-১২ জনের একটি গ্রুপ তাদের ওপর হামলা চালায়। এ সময় উভয় গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। একপর্যায়ে একটি গ্রুপ ঘটনাস্থল ত্যাগ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে কমপক্ষে ছয়জন গুরুতর আহত হয়। উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোসলেম উদ্দিন সরকার বলেন, সংঘর্ষে জড়িত সবাই শ্রমিক লীগের কর্মী। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।