কালিয়াকৈরে শ্রমিক লীগের বিক্ষোভ মিছিল, সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার কালিয়াকৈর উপজেলার সফিপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় শ্রমিক লীগ।মিছিল শেষে সফিপুর বাজারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ কালিয়াকৈর আঞ্চলিক শাখার সহসভাপতি সাইদুর রহমান। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ফজলুল করিম মজুমদার, সাধারণ সম্পাদক খন্দকার মফিজুর রহমান, রিয়াজ সিকদার, আরিফুর রহমান, নূরে আলম, জুয়েল রানা প্রমুখ।