কালিয়াকৈরে সরবরাহ লাইন ফেটে গ্যাস নির্গত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর বাজার এলাকায় একটি পুকুরের তলদেশে গ্যাস সরবরাহ লাইন ফেটে ছয় দিন ধরে গ্যাস নির্গত হচ্ছে। গত বুধবার সকালে ওই স্থানে বিস্ফোরণ ঘটে সরবরাহ লাইনে আগুন ধরে যায়। পরে তিতাসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।গতকাল সোমবার এলাকাবাসী অভিযোগ করেন, সরবরাহ লাইনের ত্রুটির কারণে ছয় দিন ধরে গ্যাস নির্গত হচ্ছে। কিন্তু তিতাস গ্যাস কর্তৃপক্ষ লাইনটি মেরামত করার কোনো ব্যবস্থা নিচ্ছে না।ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, জয়দেবপুর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ভূগর্ভস্থ গ্যাস সরবরাহ লাইনের ওই পুকুরের একটি অংশ থেকে গ্যাস বের হচ্ছে। সেখান থেকে বুদ্বুদ উঠছে।তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জয়দেবপুর শাখার উপব্যবস্থাপক মোক্তার আহাম্মেদ বলেন, ভূগর্ভস্থ গ্যাস পাইপের ওপরের রাবার ছিঁড়ে গিয়ে বা নষ্ট হয়ে ওই স্থানে ধীরে ধীরে মরিচা পড়ে পাইপ ফুটো হয়ে গেছে। এতে গ্যাস বের হচ্ছে।তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিজ খান গতকাল প্রথম আলোকে জানান, আগামী দুই দিনের মধ্যে মেরামতের কাজ শুরু করা হবে।