কালিয়াকৈরে সুতার কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি সুতা তৈরির কারখানায় গতকাল শনিবার রাতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কারখানার মূল্যবান মেশিনারিজ ও প্রায় দেড় শ টন তুলা পুড়ে গেছে।
কারখানা ও ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যমুনা গ্রুপের শামিম স্পিনিং মিলস লিমিটেড নামের একটি সুতা তৈরির কারখানার ব্লো রুমে (সুতা তৈরির কক্ষ) অগ্নিকাণ্ড ঘটে। দ্রুত আগুন পাশে থাকা তুলা ও মেশিনে ছড়িয়ে পড়ে। এ সময় কারখানায় থাকা শ্রমিকেরা বেরিয়ে পড়েন। ফায়ার সার্ভিসের কালিয়াকৈর, সাভার ও গাজীপুরের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানার জিএম শাহজাহান মিয়া বলেন, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।