কালিয়াকৈরে সেতুর নিচ থেকে লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেগুনবাড়ী সেতুর নিচে গতকাল সোমবার অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ।সকালে পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। লাশের গলায় আঘাতের চিহ্ন আছে। পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বলেন, এ বিষয়ে একটি হত্যা মামলা হয়েছে।