কালিয়াকৈরে সেতুর পাটাতন ভেঙে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একটি বেইলি সেতুর পাটাতন ভেঙে যাওয়ায় এক সপ্তাহ ধরে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। দ্রুত এটি মেরামত করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এলাকাবাসী জানান, তুরাগ নদীর ওপর থাকা পুরোনো সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় একই স্থানে একটি বেইলি সেতু নির্মাণ করা হয়। ওই সেতুর ওপর দিয়ে অতিরিক্ত যানবাহন চলাচল করায় সম্প্রতি পাটাতন আলগা হয়ে যায়।