কালিয়াকৈরে স্কাউটের পাঁচ দিনব্যাপী ক্যাম্প অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ স্কাউটের আঞ্চলিক দল ঢাকা মেট্রোপলিটন স্কাউটের পাঁচ দিনব্যাপী ত্রয়োদশ বার্ষিক ক্যাম্প গতকাল বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্কাউট প্রশিক্ষণকেন্দ্রে এই ক্যাম্প গত রোববার শুরু হয়।ক্যাম্পের সমাপনী উপলক্ষে গতকাল সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্কাউট প্রশিক্ষণকেন্দ্রে গ্র্যান্ড ক্যাম্পফায়ারের আয়োজন করা হয়। ক্যাম্পফায়ারে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন স্কাউটের সভাপতি মো. মহিবুল হক। বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ও বিদ্যুৎসচিব আবুল কালাম আজদ, জাতীয় কমিশনার (প্রশিক্ষণ) রফিকুল ইসলাম খান, গাজীপুরের জেলা প্রশাসক কামাল উদ্দিন তালুকদার, মেসবাহ উদ্দিন ভূঁইয়া, লায়ন এম কে বাশার প্রমুখ।