কালিয়াকৈরে স্কুলছাত্রী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বৈরাগীচালা গ্রামে গত বুধবার রাতে এক স্কুলছাত্রী (১০) ধর্ষণের শিকার হয়েছে।ধর্ষণের শিকার শিশুটির পরিবারসূত্রে জানা গেছে, বৈরাগীচালা গ্রামের ওই শিশুটি বুধবার রাত ১০টার দিকে ঘরে একা ছিল। এ সময় একই গ্রামের লম্পট জালাল উদ্দিন (৮০) ঘরের বেড়া ভেঙে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান। শিশুটির মা-বাবা রাতে বাড়ি ফিরে বিষয়টি জানতে পারেন। পরে এলাকার মাতব্বরেরা শিশুটির পরিবারকে এ ব্যাপারে সালিসের আশ্বাস দেন। কিন্তু পরবর্তী সময় তাঁরা সালিসের ব্যবস্থা না করায় শিশুটির বাবা ধর্ষণের ঘটনায় গত শুক্রবার কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, অভিযোগ পেয়েছি।