কালিয়াকৈরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মনতলা গ্রামে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে স্কুলছাত্রীর বাবা গত মঙ্গলবার কালিয়াকৈর থানায় মামলা করেছেন।মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট উপজেলার মনতলা গ্রামের ফজলুল হকের ছেলে লরেঞ্জ ওরফে বাবু (৯) ওই স্কুলছাত্রীকে লেবু কাটার জন্য তাদের বাড়িতে নিয়ে আসে। তারা একটি ঘরে বসে লেবু কাটছিল। এ সময় ফজলুল হক ছেলেকে অন্য ঘরে ভাত খেতে যাওয়ার জন্য বলেন। ছেলে পাশের ঘরে চলে যাওয়ার পর ফজলুল হক ওই স্কুলছাত্রীকে ওড়না দিয়ে মুখ বেঁধে জোর করে ধর্ষণের চেষ্টা করেন। মেয়েটি চিৎকার দিলে তাঁর ছেলে ঘরে চলে আসে। এ সময় ফজলুল হক মেয়েটিকে ছেড়ে দেন। বিষয়টি এলাকায় মীমাংসা করার চেষ্টা করা হয়। তবে কোনো মীমাংসা না হওয়ায় গত মঙ্গলবার ফজলুল হককে আসামি করে মামলা করেন মেয়েটির বাবা।