কালিয়াকৈরে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মুরাদপুর এলাকার একটি স্পিনিং মিলে গতকাল শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে। কারখানা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল নয়টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে নূরুল ইসলাম স্পিনিং কারখানার রিং সেকশনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন রিং সেকশন ও পাশের একটি তুলার গুদামে ছড়িয়ে পড়ে। পরে কালিয়াকৈর, গাজীপুর ও সাভার ইপিজেডের ফায়ার সার্ভিসের কয়েকটি দল প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার যন্ত্রপাতি, সুতা ও গুদামে থাকা বিপুল পরিমাণ তুলা পুড়ে যায়।