কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল বুধবার মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালক শাহীন দেওয়ান (৩০) নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার তিন যাত্রী।নিহত শাহীনের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাইমাইল গ্রামে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর একটার দিকে টাঙ্গাইলগামী মাইক্রোবাসের সঙ্গে নবীনগরগামী অটোরিকশার মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক শাহীনের মৃত্যু হয়।দুর্ঘটনায় অটোরিকশার আহত যাত্রী কণা (৩২), মুক্তা (১৯) ও ইয়াকুবকে (৩০) কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে।